রক্তিম কাটামুকুট | Crown of Thorns | Roktim Katamukut | Outdoor Plant
Join our community. Follow us for exclusive offers and botanical inspiration. Share your experiences—we look forward to connecting with you.
সারা গায়ে কাঁটা ভরা এই গাছটি ধীরে ধীরে বৃক্ষপ্রেমীদের মন কেড়ে নিচ্ছে। বাসগৃহের সামনে, ঘরের বাড়ান্দায়, ভবনের ছাদে কেউ গাছ লাগালে কাঁটামুকুট লাগাতে ভোলেন না। গাঢ় সবুজপত্রী গাছটি চোখ জুড়ানো ফুল দিয়ে থাকে। ফুল ধরে সারাবছর।
কাঁটামুকুট গাছের ইংরেজী নাম ক্রাউন অফ থোর্নস (crown of thorns)। এটা ইউফোরবিয়া (Euphorbia) পরিবারের অন্তর্ভুক্ত। একে বলা হয় ইউফোরবিয়া মিলি (Euphorbia milii)। অনেকে একে ক্রাইস্ট থোর্ন (Christ thorn) এমনকি ক্রাইস্ট প্ল্যান্টও (Christ plant) বলেন। এটা মূলত আমেরিকা, আফ্রিকা ও মাদাগাস্কার অঞ্চলের উদ্ভিদ হলেও বর্তমানে বিশ্বের অনেক জায়গায় পাওয়া যায়। বাংলাদেশে কাঁটামুকুট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। একে কণ্টমুকুটও বলা হয়। দেশের প্রায় সব নার্সারিতেই পাওয়া যায় এই গাছ।
