প্রচণ্ড রোদের তাপে গাছের পাতা পুড়ে যাচ্ছে? সহজ সমাধান জেনে নিন।

প্রচণ্ড রোদের তাপে গাছের পাতা পুড়ে যাচ্ছে? সহজ সমাধান জেনে নিন।

🔥 এই গরমে গাছের পাতা পুড়ে যাচ্ছে? সমাধানটা কিন্তু খুবই সহজ!
🌿 মাত্র একটি ছোট্ট যত্নেই বাঁচাতে পারেন আপনার প্রিয় গাছের সৌন্দর্য।

এপ্রিল-মে মাসে বাংলাদেশে আবহাওয়া খুবই শুষ্ক ও গরম থাকে। বাতাসের আর্দ্রতা কমে যাওয়ার কারণে অনেক গাছের পাতা পুড়ে যায়, বিশেষ করে বাগানবিলাস গাছের পাতা এই সময়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

✅ সহজ সমাধান:
দুপুর ১২টা থেকে ২টার মধ্যে হালকা করে গাছের পাতায় পানি স্প্রে করুন।

💧 এতে কী হবে?

  • পাতার তাপমাত্রা কমবে
  • শুষ্কতা কমবে
  • পাতা পুড়ে যাওয়া থেকে রক্ষা পাবে

⚠️ মনে রাখবেন:

  • খুব বেশি পানি স্প্রে করবেন না
  • প্রতিদিন না করে যে দিন সূর্যের তাপমাত্রা বেশি সেদিন করুন

🌱 ছোট্ট যত্ন, সবুজ থাকবে আপনার গাছ!